শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

জিএমপি‘র বাসন থানাধীন প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসের সুইং অপারেটর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত,সহকর্মীদের বিক্ষোভ

logoরনি আহম্মদমঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, রাত ২:০ সময় 0249
জিএমপি‘র বাসন থানাধীন প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসের সুইং অপারেটর বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত,সহকর্মীদের বিক্ষোভ

জিএমপি‘র বাসন থানাধীন প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসের সুইং অপারেটর বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত,সহকর্মীদের বিক্ষোভ

রনি আহম্মদ:
জিএমপি‘র বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তা সংলগ্ন প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসের সুইং অপারেটর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ করেছেন নিহতের সহকর্মীরা।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেব জানান, চৌধুরী বাড়ি এলাকার প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসে সুইং অপারেটর পদে চাকরি করতেন শরিফুল। সোমবার সকালে কাজে যোগ দিয়ে কারখানা ভবনের পঞ্চম তলায় তার ব্যবহৃত মেশিনে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় বাম হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারখানার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেব  আরও জানান,শরিফুলের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে নিহতের মরদেহ হাসপাতাল থেকে কারখানায় নিয়ে আনেন শ্রমিকরা। শরিফুলের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন।নিহত শরিফুলের সহকর্মীরা  কারখানার ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান শ্রমিকরা।
জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের মধ্যস্থতায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে শ্রম আইন অনুযায়ী সব পাওনাদি ঈদের আগেই নিহতের পরিবারকে দেয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে বেলা আড়াইটার দিকে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কারখানার সামনে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন নিহতের স্বজনরা। নিহত শরিফুল ময়মনসিংহ জেলা সদর থানার পুটিয়ালী এলাকার আব্দুল কাদেরের ছেলে।

বিষয়- ঘটনা-দুর্ঘটনা, জনদূর্ভোগ, শ্রমিক ও শিল্প,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর